প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইতালির আরতুরো লিকাতা ১১১ বছর বয়সে মারা গেছেন। ১১২তম জন্মদিন পালনের মাত্র কয়েক দিন আগে গত বৃহস্পতিবার তিনি মারা যান। গত ২৮ ফেব্রুয়ারি লিকাতাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা করেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। ওই সময় তাঁর বয়স ছিল ১১১ বছর ৩০২ দিন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডি বলেন, লিকাতার জন্ম হয়েছিল রাইটস ভাইদের বিমান আবিষ্কারের আগে। মৃত্যুর সময় লিকাতার বয়স হয়েছিল ১১১ বছর ৩৫৭ দিন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক বেঁচে থাকা মানুষ, ১১৫ বছর বয়সী জাপানের নারী মিসাও ওকাওয়া। পিটিআই।