ভক্তদের কৃতজ্ঞতা জানালেন পোপ বেনেডিক্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগের ঘোষণা দেওয়ার পর পোপ ষোড়শ বেনেডিক্ট প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য দিয়েছেন। গতকাল বুধবার ভ্যাটিকানের হলে সাপ্তাহিক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় পোপ ‘প্রার্থনা ও ভালোবাসার’ জন্য অগণিত ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভ্যাটিকানের হলে প্রবেশের সময় পোপ বেনেডিক্টকে হর্ষধ্বনির মধ্য দিয়ে স্বাগত জানান ভক্তরা। এ সময় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আমার জন্য প্রার্থনা করেছেন। অনেক ভালোবাসা দিয়েছেন। এ জন্য আমি কৃতজ্ঞ। আমি আশা করি, আপনারা ভবিষ্যতেও আমার জন্য, গির্জার জন্য এবং ভবিষ্যৎ পোপের জন্য প্রার্থনা অব্যাহত রাখবেন।’৮৫ বছর বয়সী পোপ বলেন, ‘আমার আধ্যাত্মিক ও শারীরিক শক্তি পতনের দিকে। তাই আমি গির্জার মঙ্গলের জন্যই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’সাপ্তাহিক জনসভা শেষে গতকাল বিকেলে পোপ বেনেডিক্টের সেন্ট আনসেলমো গির্জায় ‘ধূসর বুধবার’ উদ্যাপন এবং পরে একটি শোভাযাত্রায় নেতৃত্ব দেওয়ার কথা। বিবিসি