ভক্তদের টুইট করলেন পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোপ ষোড়শ বেনেডিক্ট তাঁর ভক্তদের উদ্দেশে টুইটার-বার্তা পাঠিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষায় থাকা ভক্তদের জন্য নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি এই বার্তা পাঠান।গতকাল বুধবার আইপ্যাড ট্যাবলেটের বোতাম চেপে @pontifex শিরোনামের অ্যাকাউন্ট থেকে পোপ ভক্তদের কাছে বার্তা পাঠান। বার্তায় তিনি লেখেন, ‘প্রিয় বন্ধুরা, টুইটারের মাধ্যমে আপনাদের সংস্পর্শে আসতে পেরে আমি আনন্দিত।’ পোপের একজন মুখপাত্র জানান, আটটি ভাষার অ্যাকাউন্টের মাধ্যমে ভক্তরা পোপের সংস্পর্শে আসতে পারবেন। এরই মধ্যে পোপের ইংরেজি ভাষার অ্যাকাউন্টের ছয় লাখ ৬০ হাজারের বেশি ভক্ত জুটে গেছে।গত বছর পোপ বেনেডিক্ট প্রথমবারের মতো টুইটার থেকে ভক্তদের জন্য বার্তা পাঠিয়েছিলেন। বিশ্বজুড়ে পোপ বেনেডিক্টের ১২০ কোটির মতো ভক্ত রয়েছে।আধুনিক যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে ধর্মীয় বিশ্বাস ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভ্যাটিকানের বিশেষ ঝোঁক রয়েছে। এর শুরুটা হয়েছিল ১৯৩১ সালে, যখন ভ্যাটিকান রেডিও স্থাপিত হয়। বর্তমানে তরুণ-তরুণীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ভ্যাটিকান ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করছে। বিবিসি।