ভক্সওয়াগনের জালিয়াতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বৃহত্তম মোটরগাড়ি নির্মাতা জার্মানির ভক্সওয়াগন বড় রকমের জালিয়াতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্বব্যাপী তাদের বিক্রি করা ১ কোটি ১০ লাখ ডিজেলচালিত মোটরযানে এমন যন্ত্রাংশ যুক্ত করা হয়েছে, যা দূষণসংক্রান্ত পরীক্ষাকে ধোঁকা দিতে পারে বলে বলা হচ্ছে। প্রতিষ্ঠানটি এ অভিযোগ স্বীকার করে ক্ষমাও চেয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ গত শুক্রবার এ নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দেওয়ার পর বিষয়টি জনসমক্ষে আসে।  ফৌজদারি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এরপর ফ্রান্স প্রতিষ্ঠানটির প্রতারণা নিয়ে ইউরোপজুড়ে তদন্তের আহ্বান জানিয়েছে। 

এএফপি