ভদ্রকে জেলে যেতে হবে: উমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রকে জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা উমা ভারতী।

আজ রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার উত্তর প্রদেশের ঝাঁসিতে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন উমা।
ভদ্রকে উদ্দেশ করে উমা বলেন, ‘সোনিয়া গান্ধীর মেয়ের জামাতা অনেকগুলো অসত্ কর্মের সঙ্গে জড়িত। নির্বাচনের পরে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে আপনারা নিশ্চিত থাকেন, তাঁকে জেলে যেতে হবে।’
উমার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিংভি বলেছেন, ‘দেশে বাক-স্বাধীনতা আছে। আগে তারা ক্ষমতায় আসুক।’