প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের কাছে নির্মাণাধীন একটি ১১তলা ভবন ধসের ঘটনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এতে ধ্বংসাবশেষের নিচে প্রায় ৫০ ব্যক্তি চাপা পড়ে। এ ঘটনায় ওই ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। গতকাল রোববার পর্যন্ত ২১ জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে।এনডিআরএফের উপমহাপরিদর্শক জানান, ভবন ধসের ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। আটকে পড়া ব্যক্তিদের অধিকাংশই নির্মাণশ্রমিক বলে জানা যায়। এনডিটিভি।