ভবন বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট তাদের ভবন বিক্রি করতে যাচ্ছে। গত বুধবার তারা বিষয়টি নিশ্চিত করেছে। ঐতিহাসিক ওয়াশিংটন পোস্ট ভবনটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির প্রাণকেন্দ্রে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের খুব কাছে অবস্থিত। পত্রিকা কর্তৃপক্ষ জানায়, ভবনটি তারা একটি প্রপার্টি ফার্মের কাছে ১৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারে বিক্রি করেছে। তবে ওয়াশিংটন পোস্ট-এর কার্যালয় আপাতত পরিবর্তন হচ্ছে না। এএফপি।