ভবিষ্যতে আর নিখোঁজ হবে না উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে উড়োজাহাজ আর নিখোঁজ হবে না। যেখানেই থাকুক তাকে খুঁজে পাওয়া যাবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পাঠানো ছোট আকারের বিশেষ স্যাটেলাইট বহর নিখোঁজ উড়োজাহাজ খুঁজে পেতে সহায়ক-মাধ্যম হিসেবে কাজ করতে পারে।
গত বছর আইএসএস মহাকাশ স্টেশনে পাঁচ মাস নেতৃত্বদানকারী নভোচারী ক্রিস হ্যাডফিল্ড গত সোমবার গণমাধ্যমকর্মীদের কাছে এমন এক তথ্য দিয়েছেন। ওই দিন টিইডি২০১৪ নামের এক সম্মেলনে বক্তৃতা দেওয়ার পর গণমাধ্যম-কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
হ্যাডফিল্ড বলেন, মহাকাশ স্টেশন থেকে পাঠানো স্যাটেলাইট-গুলো আকারে জুতার বাক্সের সমান। একবার পুরোপুরি মোতায়েনের পর গোটা পৃথিবীই এগুলোর নজরদারিতে চলে আসবে। ক্রমাগত পাঠাতে থাকবে ঝরঝরে সব ছবি।
মহাকাশ স্টেশন থেকে প্রথম দফায় ওই সব স্যাটেলাইট পাঠানোর প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হয় গত মাসে। সানফ্রান্সিসকো-ভিত্তিক ‘প্ল্যানেট ল্যাবস’ প্রতিষ্ঠানটি এর উদ্যোক্তা। সিএনএন।