ভবিষ্যতে ড্রোন ব্যবহার কমাবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববিহীন বিমানের (ড্রোন) ব্যবহার অন্তত ২৫ শতাংশ কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। বিমানবাহিনীর প্রধান জেনারেল মার্ক ওয়ালেস বুধবার এ কথা জানিয়েছেন।
প্রতিরক্ষাবিষয়ক লেখকদের আয়োজন করা এক প্রাতরাশ বৈঠকে জেনারেল ওয়ালেস জানান, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অন্যতম অবলম্বন ছিল ড্রোন। কিন্তু অন্য যেসব অঞ্চলে যেমন: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মার্কিন বাহিনী তাদের উপস্থিতি বাড়াতে চাচ্ছে সেখানে ড্রোন ঠিক জুতসই হবে না।
বিমানবাহিনীর প্রধান বলেন, ‘যেখানে ঠিকঠাকমতো কাজে লাগানো যায়, সেখানে ড্রোন ব্যবহারের খুবই পক্ষপাতী আমি।’
ওয়ালেস জানান, আফগানিস্তান অভিযান শেষ না হওয়া পর্যন্ত ড্রোন ব্যবহার কমানোর সম্ভাবনা নেই। এ ছাড়া ইয়েমেন ও সোমালিয়ার মতো জায়গায় নজরদারিতে ড্রোন ব্যবহার চলবে। বিবিসি।