ভবিষ্যতে রাহুলের জন্য জায়গা ছাড়তে রাজি মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ইঙ্গিত দিয়েছেন, ইউপিএ জোট তৃতীয়বার ক্ষমতায় এলে তিনি রাহুল গান্ধীর জন্য প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে তৈরি আছেন।সোমবার রাষ্ট্রপতি ভবনে নতুন আটজন কেন্দ্রীয় মন্ত্রীর শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন মনমোহন সিং। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, রাহুলের নেতা হওয়ার সব যোগ্যতা আছে। তাঁকে আমার স্থানে দেখতে পারলে আনন্দিত হব।’ তিনি বলেন, ‘আমি সব সময়ই বিশ্বাস করেছি, আমরা ইউপিএ জোট হিসেবে তৃতীয়বারের জন্য নির্বাচনে যাব এবং জনগণ আমাদের প্রতি আবার তাঁদের বিশ্বাস অর্পণ করবেন।’ইউপিএ জোট আবার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী রাহুলের জন্য সুযোগ করে দেবেন কি না—এ প্রশ্নের জবাবে মনমোহন কথাটি বলেন। অথচ এর আগে তিনি অন্তত দুবার এ ধরনের প্রশ্নের জবাবে আবার নিজের প্রার্থিতার সম্ভাবনা নাকচ করে দেননি। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ মনে করেন কি না এ প্রশ্নে হেলাভরে তাঁকে উড়িয়ে দেন প্রধানমন্ত্রী।