ভরাডুবির শিকার পাঁচটি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি নির্বাচনেই জয় ও পরাজয় আছে৷ কিন্তু গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী এবার ভারতের লোকসভা নির্বাচনে পাঁচটি দলের ভয়াবহ ভরাডুবি হয়েছে৷
কংগ্রেস: দলটি এর আগে সবচেয়ে বাজে ফল করেছিল ১৯৯৯ সালে৷ সে সময় দলটি ১১৪টি আসনে জয়ী হয়েছিল৷ এবার দলটি পেয়েছে ৫০টির কম আসন৷
জনতা দল (সংযুক্ত): বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (সংযুক্ত) এবার মাত্র তিনটি আসনে জিতছে৷ ২০০৯ সালে দলটি ২০টি আসন পেয়েছিল৷
বিএসপি: উত্তর প্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) শোচনীয় পরাজয় হয়েছে৷ ২০০৯ সালে দলটি ২১টি আসন পেলেও এবার কোনো আসনেই জয় পায়নি৷
ডিএমকে: তামিলনাড়ুর এম করুণানিধির ডিএমকে ২০০৯ সালের নির্বাচনে রাজ্যের ১৮টি আসনে জয়ী হয়েছিল৷ এবার সর্বশেষ খবরে দলটি মাত্র একটি আসনে এগিয়ে ছিল৷
এনসিপি: সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ারের এনসিপি এবার কোনো আসনে জয় পায়নি৷ এনডিটিভি৷