ভাইকে পিঠে নিয়ে ৪০ মাইল পাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মানসিক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে মানুষকে সচেতন করছে এক মার্কিন কিশোর৷ তাই সে তার অসুস্থ ভাইকে পিঠে চড়িয়ে ৩০ ঘণ্টায় ৪০ মাইল পথ পাড়ি দিয়েছে৷ খবর টাইমসের৷
সাহসী এই কিশোরের নাম হান্টার গ্যান্ডি৷ বয়স ১৪ বছর৷ দীর্ঘ পথচলায় সে তার পিঠে চড়িয়ে রাখে ছোট ভাই সাত বছর বয়সী ব্র্যাডেনকে৷ এ সময় হান্টার পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের আরও সুবিধাজনক নড়াচড়া-চলাফেরায় উদ্ভাবনীমূলক উপকরণে বিিনয়োগ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানায়৷
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কিশোর হান্টারের ভাই ব্র্যাডেন একজন মানসিক পক্ষাঘাতগ্রস্ত রোগী৷ অসুস্থতার কারণে একাকী চলাফেরা করতে পারে না সে৷ দুই দিনের পথচলায় হান্টারকে পোহাতে হয় নানা রকম ভোগান্তি৷ নিজ শহর মিশিগানের টেম্পারেন্স থেকে হাঁটা শুরু করে অ্যান আরবারে মিশিগান ইউনিভার্সিটিতে গিয়ে শেষ হয় তার যাত্রা৷
মানসিক পক্ষাঘাতগ্রস্তদের ব্যাপারে নিজের বিদ্যালয়ে সচেতনতা সৃষ্টিতে সবুজ রঙের কবজিবন্ধনীর জন্য ৩৫০ ডলার তহবিল জোগাড় করার পর হাঁটার ওই কথা চিন্তায় আসে হান্টারের৷ সে তাঁর সচেতনতা সৃষ্টির চেষ্টা সহপাঠীদের বাইরেও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয়৷
হান্টারের কথায়, ‘আমি চাই ছোট ছোট শিশুরা ব্র্যাডেনকে বুঝতে শিখুক৷’