ভাইঝিকে মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন তাঁর ভাইঝি দুনিয়া মামুনকে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেছেন। দুনিয়া দেশটির সাবেক লৌহমানব মামুন আবদুল গাইয়ুমের মেয়ে। গাইয়ুম নতুন প্রেসিডেন্ট ইয়ামিনের সত্ ভাই। সরকারের একজন কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন, রোববার প্রেসিডেন্ট ইয়ামিন প্রথম যেসব মন্ত্রীকে নিয়োগ দেন তার মধ্যে রয়েছেন দুনিয়া। বাকি মন্ত্রীদের নাম পরে ঘোষণা করা হবে। ৪৩ বছর বয়সী দুনিয়া মামুন মোহাম্মদ ওয়াহিদের সরকারে উপ-পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাঁর এ নিয়োগকে মালদ্বীপে নতুন করে গাইয়ুম পরিবারের প্রভাব বিস্তারের ঘটনা হিসেবেই দেখছেন অনেকে। দ্য নেশন।