প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুমানিয়ার প্রেসিডেন্ট ত্রাইয়ান ব্রাসেসকুর এক জামাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে৷ এর মাত্র এক দিন আগে প্রেসিডেন্টের এক ভাই ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার হন৷ উভয় অভিযোগই দেশটির প্রেসিডেন্টের জন্য বিব্রতকর। কারণ, তাঁর সরকারে দুর্নীতি হচ্ছে এমন অভিযোগ এনে সরকারবিরোধীরা তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন৷ প্রেসিডেন্টের জামাই রাদু প্রিকপের বিরুদ্ধে জাল নথি তৈরি করে এক কোটি ইউরো মূল্যের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে৷ তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, একটি নথিতে অনিচ্ছাকৃত ভুল হয়েছে৷ এএফপি৷