ভাইয়ের অপরাধে বোনকে ধর্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য নারীকে ধর্ষণের চেষ্টা করেছিল ভাই। তার সাজা পেতে হলো বোনকে। গ্রাম্য মোড়লদের নির্দেশে ধর্ষণের শিকার হলো ১৩ বছর বয়সী ওই কিশোরী।ভারতের ঝাড়খন্ড রাজ্যে ঘটেছে এমন ঘটনা।খবর টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ জানায়, ঝাড়খন্ডের বোকারাও জেলার গোমিয়া ব্লকের পাসি সম্প্রদায়ের সদস্য হরেন্দ্র গত সোমবার রাতে একই সম্প্রদায়ের আরেক সদস্য নাকাবান্দির বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।এ ঘটনার পর পাসি সম্প্রদায়ের প্রধান ঘোষাল পাসির কাছে নালিশ দেন নাকাবান্দি ও তাঁর স্ত্রী। একপর্যায়ে হরেন্দ্রকে ‘উচিত শিক্ষা’ দিতে তাঁর বোনকে ধর্ষণ করতে নাকাবান্দিকে নির্দেশ দেন ঘোষাল।
পরে কিশোরীর পরিবার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে উদ্ধার করে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাকাবান্দি, ঘোষাল ও হরেন্দ্র তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।