প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ভিন্ন মতাবলম্বী চেন গুয়াংচেং গত মঙ্গলবার অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নিতে স্থানীয় কর্তৃপক্ষ এবার তাঁর এক ভাগনেকে খুনের মামলার আসামি করেছে। ওই ভাগনের ওপর নির্যাতন চালানো হয়।চেন গত মাসে গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। চেনের অভিযোগ, গৃহবন্দী অবস্থায় তাঁর ওপর নির্যাতন চালিয়েছে চীনা কর্তৃপক্ষ। বেইজিংয়ের একটি হাসপাতালের চিকিৎসাধীন চেন মঙ্গলবার টেলিফোনে দ্বিতীয়বারের মতো মার্কিন কংগ্রেসের শুনানিতে অংশ নেন। এএফপি।