প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় পদ বিরোধীদের জন্য ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে তা সত্ত্বেও বিক্ষোভকারীরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তাঁরা গতকাল রোববার রাজধানী কিয়েভের আরেকটি সরকারি ভবনের দখল নিয়েছেন। রাশিয়ার চাপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি চুক্তি করা থেকে প্রেসিডেন্ট পিছু হটায় দুই মাস আগে ইউক্রেনে বিক্ষোভ শুরু হয়। সংকট নিরসনে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ গত শনিবার নেতৃত্ব ভাগাভাগি করার প্রস্তাব দেন। তিনি বিরোধী নেতা আরসেনিই ইয়াৎসেনুককে প্রধানমন্ত্রী এবং ভিতালি ক্লিতসুকোকে উপপ্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন। এএফপি ও রয়টার্স।