ভাগ্য বাঁচিয়েছে পরিবারটিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান দুর্ঘটনা থেকে বিস্ময়করভাবে বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যারি ও ইজ্জি সিম দম্পতি । ছবি: বিবিসির সৌজন্যে
বিমান দুর্ঘটনা থেকে বিস্ময়করভাবে বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যারি ও ইজ্জি সিম দম্পতি । ছবি: বিবিসির সৌজন্যে

ইউক্রেনে বিধ্বস্ত হওয়া মালয়েশিয়ার বিমানটিতে শিশুসন্তান নিয়ে ওঠার কথা ছিল ব্যারি ও ইজ্জি সিম নামের স্কটল্যান্ডের এক দম্পতির। পর্যাপ্ত আসন না থাকায় অন্য বিমানে তুলে দেওয়ায় সৌভাগ্যক্রমে বেঁচে যায় এই পরিবারটি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে এমএইচ-১৭ ফ্লাইটে করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল সন্তানসহ ওই দম্পতির।

ব্যারি ও ইজ্জি জানান, মালয়েশিয়ার বিমানে করেই তাঁরা সব সময় বিদেশ ভ্রমণ করেন। ঘটনার দিন ঠিক সময়ে তাঁরা বিমানবন্দরে হাজির হন। তবে মালয়েশিয়ার বিমানটিতে পর্যাপ্ত আসন নেই বলে তাঁদের জানান বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মীরা। এর কয়েক ঘণ্টা পর তাঁদের অনেকটা জোর করে অন্য একটি ফ্লাইটে (কেএলএম) তুলে দেওয়া হয়।

পরে ওই দম্পতি জানতে পারে, এমএইচ-১৭ ফ্লাইটটি রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে বিমানে থাকা ২৯৮ আরোহীর সবাই নিহত হয়েছেন।

বিস্ময়করভাবে বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ওই দম্পতি। সেদিনের ঘটনা মনে করে তাঁরা বললেন, ‘নিশ্চয় কেউ একজন আমাদের দেখে রেখেছেন।’