ভাঙনের মুখে হিমশৈল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের ১০টির বড় হিমশৈলের ১টি অ্যান্টার্কটিকা থেকে ভেঙে যাচ্ছে। যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী তাঁদের গবেষণায় এমন তথ্য দিয়েছেন। অ্যান্টার্কটিকার উত্তরাঞ্চলের প্রধান হিমশৈল ‘লারসেন সি’-তে গত ডিসেম্বরে হঠাৎ ফাটলের মাত্রা বেড়ে যায়। পাঁচ হাজার বর্গকিলোমিটারের বিশাল ওই হিমশৈলটিকে ভাঙনের হাত থেকে ঠেকিয়ে রেখেছে মাত্র ২০ কিলোমিটার একটি অংশ। যুক্তরাজ্যের ওয়েলসের সিকি ভাগের সমান এই হিমশৈলটি হারিয়ে গেলে ভবিষ্যতে গোটা হিমশৈলটিই ভাঙনের সম্মুখীন হতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।