প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গুজরাট রাজ্যের ভাদোদারা আসনে গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। এর আগে সকালে তিনি ভাদোদারা শহরে বিরাট এক শোভাযাত্রায় অংশ নেন।
শহরের ঐতিহাসিক কীর্তিস্তম্ভ চত্বর থেকে শোভাযাত্রা শুরুর মাধ্যমে স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় ভাদোদারায় নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেন মোদি। এ সময় দুই কিলোমিটারজুড়ে রাস্তার দুই পাশে জড়ো হয় হাজারো মানুষ। গেরুয়া কোট পরা মোদি জিপ গাড়ির ওপরে দাঁড়িয়ে গেরুয়া রঙের দলীয় পতাকা নাড়তে নাড়তে জনতাকে অভিনন্দন জানান। সাড়ে ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন মোদি। হিন্দুস্তান টাইমস।