ভানুয়াতুতে শক্তিশালীভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ভানুয়াতুতে গতকাল শুক্রবার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। মার্কিন ভূতত্ত্ববিদেরা জানিয়েছেন, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বন্দরনগর লুংগানভিলার ২২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। গত অক্টোবরেও দেশটিতে তিন দফা বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। এএফপি।