ভারত কম্পিউটার হলে কংগ্রেস তার ডিফল্ট প্রোগ্রাম: রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ভারত যদি একটি কম্পিউটার হয়, কংগ্রেস হলো তার ডিফল্ট প্রোগ্রাম।
গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে সামাজিক গণমাধ্যম বিষয়ে ছাত্রসংগঠন এনএসইউআই ও যুব কংগ্রেসের কর্মীদের জন্য আয়োজিত এক কর্মশালায় রাহুল গান্ধী এ কথা বলেন।
দলের মিডিয়া ম্যানেজারদের উদ্দেশে রাহুল বলেন, বিরোধীদের অপপ্রচারের জবাব দেওয়ার সময় শালীনতা বজায় রেখে কথা বলতে হবে। তিনি বলেন, ভারতের সমাজের মূল্যবোধের সঙ্গে কংগ্রেস স্বাভাবিকভাবেই যায়। এই দলের নেতা-কর্মীদের রাগ ও ক্রোধ পরিত্যাগ করতে হবে।
২০ মিনিটের বক্তৃতায় রাহুল বলেন, ‘আর নীরব থাকবেন না। যুক্তি দিয়ে বিরোধীদের অপপ্রচারের জবাব দিন।’ পিটিআই।