ভারত-চীন সীমান্তে আবার ইউএফও!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন সীমান্তবর্তী লাদাখ সেক্টরে ভারতীয় সেনাসদস্যরা আবারও ‘অজ্ঞাত উড়ন্ত বস্তু’ বা ‘ইউএফও’ দেখতে পেয়েছে বলে জানা গেছে। ৪ আগস্ট ঘটনাটি ঘটে। তবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বলেছে, সেনাদের দেখা বস্তুটি যে নিশ্চিতভাবেই ইউএফও, তার পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
বার্তা সংস্থা পিটিআই জানায়, লাদাখের ডেমচকের লাগান খেল এলাকায় ভারতের সেনাসদস্যরা ৪ আগস্ট সন্ধ্যায় কোনো অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদর দপ্তরে বার্তা পাঠানো হয়। ভারত-চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) গত কয়েক মাসে ১০০ বারের বেশি ইউএফও দেখার কথা শোনা গেছে। পিটিআই।