ভারত-চীন সীমান্তে আবার ইউএফও!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন সীমান্তবর্তী লাদাখ সেক্টরে ভারতীয় সেনাসদস্যরা আবারও ‘অজ্ঞাত উড়ন্ত বস্তু’ বা ‘ইউএফও’ দেখতে পেয়েছে বলে জানা গেছে। ৪ আগস্ট ঘটনাটি ঘটে। তবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বলেছে, সেনাদের দেখা বস্তুটি যে নিশ্চিতভাবেই ইউএফও, তার পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।বার্তা সংস্থা পিটিআই জানায়, লাদাখের ডেমচকের লাগান খেল এলাকায় ভারতের সেনাসদস্যরা ৪ আগস্ট সন্ধ্যায় কোনো অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদর দপ্তরে বার্তা পাঠানো হয়। ভারত-চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) গত কয়েক মাসে ১০০ বারের বেশি ইউএফও দেখার কথা শোনা গেছে। পিটিআই।