ভারত জুড়ে ঈদ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেরালা ও তামিলনাড়ু রাজ্যবাদে ভারতের অন্যান্য স্থানে উদযাপিত হচ্ছে মুসলমান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। কেরালা ও তামিলনাড়ুতে ঈদ পালিত হয়েছে গতকাল শুক্রবার।আজ সকাল থেকে ধর্মপ্রাণ মুসলিমরা নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেন বিভিন্ন মসজিদ আর ঈদগা ময়দানে। নামাজ শেষে মুসল্লী¬রা দেশের অগ্রগতির কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর বন্ধন আরও সুদৃঢ় করার জন্য বিশেষ মোনাজাত করেন। ঈদুল ফিতর উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও প্রধানমন্ত্রী মনমোহন সিং পৃথকভাবে দেশবাসীকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার মীরা কুমার এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ সাড়ম্বরে ঈদ উড়যাপিত হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে। কলকাতায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। এখানে লাখো মুসলিম নামাজ আদায় করেন। এ ছাড়াও কলকাতায় আরও বেশ কটি বড় জামাত অনুষ্ঠিত হয় পার্ক সার্কাস ময়দান, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, মেটিয়াবুরুজ, বেনিয়াপুকুর, খিদিরপুর, মল্লিকবাজার, রাজাবাজার, বেলগাছিয়া ,আনোয়ার শাহ রোডসহ শহরের বিভিন্ন স্থানে। ঈদ উপলক্ষে কলকাতা বিভিন্ন সংবাদপত্র বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। বিভিন্ন টেলিভিশনে আয়োজন করা হয় ঈদের বিশেষ অনুষ্ঠান।