ভারত থেকে বিদায় নিচ্ছে মিগ-২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস থেকে বিদায় নিচ্ছে যুদ্ধবিমান মিগ-২১। এরপর আর আকাশে দেখা যাবে না এ বিমান।
আগামী বুধবার ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এন এ কে ব্রাউনের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা বিমানঘাঁটি থেকে শেষবার উড়বে চারটি মিগ-২১ বিমান। এরপর আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে অর্ধশতাব্দীর মিগ-২১-এর গৌরবময় ইতিহাস।
মিগ-২১ যুদ্ধবিমানের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনী সুপারসনিক যুগে প্রবেশ করেছিল। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে এই বিমান কার্যকর ভূমিকা রেখেছিল। ১৯৯৯ সালে জন্মু ও কাশ্মীরের কারগিলে ভারত-পাকিস্তান যুদ্ধেও এই বিমান ব্যবহার করা হয়েছিল। এবার বিদায় নিচ্ছে সেই যুদ্ধবিমান। আর সেখানে জায়গা নিচ্ছে মিগ-২৭, সুখোই-৩০ যুদ্ধবিমান।
এই উপমহাদেশের প্রথম সুপারসনিক যুদ্ধবিমান ছিল মিগ-২১ বিমান।