ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষারধসে সাতজন সৈন্য নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল মঙ্গলবার সেনাঘাঁটিতে তুষারধসের ঘটনায় সাতজন সৈন্য নিখোঁজ হয়েছেন। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে সামরিক মুখপাত্র জে এস ব্রার এ কথা জানান। এরই মধ্যে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। মুখপাত্র জানান, কাশ্মীরের উত্তরাঞ্চলীয় কুপওয়ারা জেলায় ভারত-পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণরেখাসংলগ্ন সেনাঘাঁটিতে গতকাল সকালে এ তুষারধসের ঘটনা ঘটে। এ নিয়ন্ত্রণরেখা কাশ্মীরকে ভারত পাকিস্তানের মধ্যে ভাগ করেছে। মুখপাত্র ব্রার বলেন, ‘আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেছি। এ মুহূর্তে নিখোঁজ ব্যক্তিরা জীবিত আছে না, মারা গেছে তা আমাদের জানা নাই।’ এএফপি।