ভারত-পাকিস্তান ইতিহাসের ক্রমধারা
ভারত ভাগ ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান ও ১৫ আগস্ট ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হয়। কিন্তু জন্মলগ্ন থেকেই দেশ দুটি চিরশত্রু হিসেবে নিজেদের পরিচিত করে তোলে। ভারত ও পাকিস্তানের ইতিহাসের কালক্রমের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখানে তুলে ধরা হলো—১৯৪৭-৪৯: মুসলিমঅধ্যুষিত কাশ্মীর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ।১৯৬৫: আবার কাশ্মীর নিয়ে যুদ্ধ হয় এবং কোনো সমাধান ছাড়াই যুদ্ধ থামে।১৯৭১: দুই দেশের মধ্যে এবার যুদ্ধ হয় পূর্ব পাকিস্তান নিয়ে। এই যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।১৯৭২: দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পাকিস্তানের তত্কালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে সিমলা চুক্তি হয়।১৯৭৪: ভারত প্রথম পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায়।১৯৮৯: ভারত অধিকৃত কাশ্মীরে সশস্ত্র আন্দোলন শুরু করে বিচ্ছিন্নতাবাদী মুসলিম গোষ্ঠীগুলো। পাকিস্তান এসব বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ করে ভারত।১৯৯৮: পাকিস্তান ও ভারত পরমাণু বোমার পরীক্ষা চালায়।১৯৯৯ সালের ফেব্রুয়ারি: লাহোরে পাকিস্তানের তত্কালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন তত্কালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি।১৯৯৯: ভারত অধিকৃত কাশ্মীরের কারগিল সীমান্তে পাকিস্তানসমর্থিত বাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর লড়াই হয়।২০০১ সালের জুলাই: আগ্রায় তত্কালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের সঙ্গে বৈঠক করেন।২০০১: ভারতের পার্লামেন্ট ভবনে মুসলিম জঙ্গিদের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে ভারত। ওই ঘটনায় দুই দেশ সীমান্তে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে এবং চতুর্থবার যুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়।২০০৩: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রবিরতিতে রাজি হয় দুই দেশ।২০০৪: দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা সমাধানে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে দুই দেশ।২০০৮ সালের নভেম্বর: বন্দুকধারীরা ভারতের মুম্বাই শহরে হামলা চালায়। হামলায় কমপক্ষে ১৬৬ জন মারা যায়। এই হামলার ঘটনায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করে ভারত। পাশাপাশি ইসলামাবাদের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করে নয়াদিল্লি।২০১০ সালের ৪ ফেব্রুয়ারি: পাকিস্তানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাব দেয় ভারত।২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি: নয়াদিল্লিতে ভারত-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়। এএফপি।