ভারত-পাকিস্তানের মধ্যে আজ আবার বাণিজ্য শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জম্মু ও কাশ্মীর সীমান্তে সহিংস ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে আজ সোমবার আবার বাস চলাচল ও বাণিজ্য শুরু হতে পারে। গতকাল রোববার ভারতের একজন কর্মকর্তা এ কথা জানান।জম্মুর ওই প্রশাসনিক কর্মকর্তা জানান, সীমান্ত উত্তেজনা কমে এসেছে। দুই দেশকে বিভক্তকারী জম্মু ও কাশ্মীরের মধ্যে নিয়মিত বাণিজ্য ও বাস চলাচল সোমবার থেকে ফের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।ভারতের ৬৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার দুই দেশের সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখায় নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করে। ওই ঘটনার পরই পরিস্থিতি পাল্টে যায়। এর পরই বাস চলাচল ও বাণিজ্য শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।৮ জানুয়ারি সীমান্তে দুজন ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে এই বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতের অভিযোগ, পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ওই হত্যাকাণ্ড চালায়। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বরং ভারতীয় সেনারাই নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে তাদের দুজন সেনাকে হত্যা করেছে। ওই ঘটনার পর থেকে জম্মু ও কাশ্মীরের পুন্চ জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর চাকান-দা-বাঘ ফটক খুলতে অস্বীকৃতি জানিয়ে আসছে ইসলামাবাদ। অন্যদিকে ভারতও বলে আসছিল, পাকিস্তানের সঙ্গে তাদের স্বাভাবিক সম্পর্ক চলতে পারে না। টাইমস অব ইন্ডিয়া।