ভারত বিষয়ে শুনানি করে তোপের মুখে কংগ্রেস প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বিদ্যমান ধর্মীয় স্বাধীনতার বিষয়ে শুনানি করতে গিয়ে মার্কিন কংগ্রেসের একটি প্যানেল নিজের কয়েকজন সদস্যেরই সমালোচনার সম্মুখীন হয়েছে। ওই সদস্যরা শুক্রবার বলেন, এটি ভারতের আসন্ন নির্বাচনের ফল প্রভাবিত করার একটি চেষ্টা।
যুক্তরাষ্ট্রের হিন্দুত্ববাদী কর্মীরা দাবি করেছেন, বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির ক্ষতি করাই ওই শুনানির লক্ষ্য।
নিজেকে হিন্দু ঘোষণা করা মার্কিন আইনপ্রণেতা তুলসী গ্যাবার্ড কংগ্রেসের টম ল্যান্টোস হিউম্যান রাইটস কমিশনকে বলেন, ভারতের নির্বাচনকে প্রভাবিত করতেই পরিকল্পিতভাবে ঠিক এ সময়ে এ শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের হিন্দুত্ববাদী একটি সংগঠন অভিযোগ করে, ওই কমিশন যেসব সাক্ষীকে জড়ো করেছে, তাদের কোনো গূঢ় অভিসন্ধি আছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিজ রাজ্য হাওয়াইয়ের ডেমোক্র্যাট নেতা গ্যাবার্ড কমিশনকে বলেন, ‘আমি এ শুনানির সময়টি মিলে যাওয়াকে কাকতালীয় ঘটনা মনে করি না। ভারতের নির্বাচন সোমবার শুরু হয়ে ১২ মে পর্যন্ত চলবে। আমি এটা ভেবে উদ্বিগ্ন যে এ শুনানির লক্ষ্য দৃশ্যত ভারতের জাতীয় নির্বাচনের ফলকে প্রভাবিত করা, যা কিনা মার্কিন কংগ্রেসের জন্য যথাযথ কাজ নয়। টাইমস অব ইন্ডিয়া।