প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সোমবার এক সরকারি সফরে ভারত আসছেন। রাশিয়ার অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে ভারতের অস্ত্র ক্রয় চুক্তি এবং মস্কোর অন্যতম পুরোনো মিত্র নয়াদিল্লির সঙ্গে সম্পর্কোন্নয়ন তাঁর এ সফরে প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।পুতিনের সফরকালে রাশিয়ার সঙ্গে ভারতের ২৫ হাজার কোটি রুপির অস্ত্র ক্রয় চুক্তি হতে পারে। এর মধ্যে আরও ৪২টি সুখোয়-৩০এমকেআই যুদ্ধবিমান ক্রয় এবং ৫৯টি মি-১৭ ভি৫ হেলিকপ্টার ক্রয়ের বিষয়টি থাকতে পারে। নয়াদিল্লির রাশিয়ার দূতাবাস জানায়, পুতিন আজ সকালে নয়াদিল্লি পৌঁছাবেন। চলতি সপ্তাহে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, পুতিন ভারতের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ, সামরিক ও জ্বালানিনীতির ক্ষেত্রে কৌশলগত অংশীদারি আরও বাড়াতে জোরালো পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। এএফপি ও টিএনএন।