ভারত সফরে বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন তিন দিনের সফরে গতকাল শুক্রবার ভারতে পৌঁছেছেন। গতকালই নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার (ন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি) পক্ষ থেকে তাঁকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়া হয়। এই সফরে বান কি মুন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠক করবেন। ভারতের পক্ষ থেকে জাতিসংঘের সংস্কার নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। মুন বলেন, তাঁর পেশাগত জীবন শুরু হয়েছে ভারতে; তাঁর ছেলের জন্মও এই দেশে। তাঁর মেয়ে একজন ভারতীয়কে বিয়ে করেছেন। তাঁর নাতির নাম ‘জয়’, যা ভারতীয় নাম। এসব উল্লেখ করে মুন বলেন, ‘আমি যখন ভারতে আসি, তখন বাড়িতেই থাকি।’মনমোহন ও কৃষ্ণার সঙ্গে আলোচনায় জাতিসংঘের সংস্কার, বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। ডেকান ক্রনিকল অনলাইন।