ভারত সফরে সারকোজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি চার দিনের সরকারি সফরে গতকাল শনিবার সকালে ভারত পৌঁছেছেন। সারকোজি ও তাঁর স্ত্রী কার্লা ব্রুনি গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে আন্তর্জাতিক হিন্দুস্তান অ্যারোনেটিকস লি. (এইচএএল) বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় পাঁচ শতাধিক বিজ্ঞানী, বিভিন্ন শিল্পকারখানার শীর্ষ কর্মকর্তা ও শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সারকোজি বলেন, ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, এটা কল্পনা করা যায় না। তিনি আরও বলেন, ভারতের পরমাণু বিচ্ছিন্ন থাকার দিন ফুরিয়েছে। দেশটির পরমাণু স্থাপনা গড়তে সর্বাত্মক সহায়তা দেবে ফ্রান্স। সারকোজি ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের শিক্ষার্থীদের পড়াশোনার আমন্ত্রণ জানান। সারকোজি আজ রোববার দিল্লি সফর করবেন। সেখানে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে নৈশভোজে যোগ দেবেন।র করছেন। এএফপি ও জিনিউজ অনলাইন।