ভারতকে হালকাভাবে দেখার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মেরিন সেনাকে ভারতে ফেরত পাঠানো নিয়ে ইতালির ভূমিকার কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ইতালীয় বংশোদ্ভূত এই নেত্রী গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে দলের এক বৈঠকে বলেন, ইতালি ‘বিশ্বাসঘাতকতা’ করেছে। ভারতের দুই জেলেকে হত্যার অভিযোগে ইতালির দুই মেরিন সেনার বিচার চলছিল। আবার ভারতে ফিরে আসার অঙ্গীকার করে তাঁরা সাধারণ নির্বাচনে ভোট দিতে সম্প্রতি নিজ দেশ ইতালিতে যান। এরপর ইতালি তাঁদের ভারতে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানায়।কংগ্রেস নেত্রী বলেন, মেরিন সেনাদের ফেরত পাঠানোর বিষয়ে ইতালি সরকারের স্পর্ধা ও বিশ্বাসঘাতকতা ভারতের সর্বোচ্চ আদালতের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। কোনো দেশের ভারতকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এএফপি।