ভারতকে ‘সর্বোচ্চ আনুকূল্যপ্রাপ্ত’ বাণিজ্য মর্যাদা দিল পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যক্ষেত্রে ভারতকে ‘সর্বোচ্চ আনুকূল্যপ্রাপ্ত দেশ’ হিসেবে মর্যাদা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের মন্ত্রিসভায় গত বুধবার সর্বসম্মতিক্রমে এটা অনুমোদন করা হয়েছে। এর ফলে ভারত এখন থেকে পাকিস্তানে পণ্য আমদানি-রপ্তানিতে শুল্ক হ্রাস (ট্যারিফ) সুবিধা এবং রপ্তানির কোটা বাড়াতে পারবে।ভারত আগে পাকিস্তানকে এ মর্যাদা দিয়েছে। পাকিস্তানও একই পদক্ষেপ নেওয়ায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩০০ কোটি মার্কিন ডলার। বিবিসি।