ভারতজুড়ে বনেধর ডাক শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি ভারতের ১১টি শ্রমিক সংগঠন দেশব্যাপী সাধারণ ধর্মঘট বা বন্্ধ্ ডেকেছে।এই কর্মসূচির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা দিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো ধর্মঘট বা বন্্ধ্ করতে দেওয়া হবে না। ধর্মঘটের দিন রাজ্যের সর্বত্র দোকানপাট খোলা রাখার আহ্বান জানানো হয়েছে। এতে কোনো দোকানপাট ক্ষতিগ্রস্ত হলে পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।এদিকে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য নেতা শ্যামল চক্রবর্তী বলেছেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওই দিন পশ্চিমবঙ্গে কোনো সাধারণ ধর্মঘট হবে না, কেবল শিল্প ধর্মঘট হবে।