ভারতীয় বংশোদ্ভূত মিস আমেরিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিনা দাভুলুরি
নিনা দাভুলুরি

মিস আমেরিকা-২০১৪-এর মুকুট জিতেছেন নিনা দাভুলুরি। প্রথম ভারতীয় বংশোদ্ভূত তরুণী হিসেবে মিস আমেরিকা হলেন তিনি। ২৪ বছর বয়সী নিনা মিস নিউইয়র্ক হওয়ার পর মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস ক্যালিফোর্নিয়া ক্রিস্টাল লি। নিউইয়র্কের সাইরাকুস এলাকার বাসিন্দা নিনা চিকিৎসক হতে চান। মিস আমেরিকা নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি যে ৫০ হাজার ডলার বৃত্তি পাচ্ছেন, তা দিয়ে তিনি মেডিকেলে ভর্তি হবেন। এএফপি।