ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি গভর্নর নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বংশোদ্ভূত প্রথম মার্কিন নারী হিসেবে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন নিকি হ্যালি। ভারতের অমৃতসরের শিখ মা-বাবার সন্তান নিকি রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর ববি জিন্দালের পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন হিসেবে গভর্নর নির্বাচিত হলেন নিকি। গত মঙ্গলবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ডেমোক্র্যাট-প্রার্থী ভিনসেন্ট সেহেনকে পরাজিত করেন তিনি। নিকি ৫১ শতাংশ ভোট পেয়েছেন। সেহেন পান ৪৭ শতাংশ ভোট। নিকি বর্তমান গভর্নর মার্ক স্যানফোর্ডের স্থলাভিষিক্ত হবেন।রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে নিকিকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। মনোনয়নপ্রার্থী একজন রিপাবলিকান নেতা তাঁকে ‘র্যা গহেড’ বলে আখ্যা দেন। ওই নেতা বলেন, ‘আমরা ইতিমধ্যে হোয়াইট হাউসে একজন র্যা গহেড পেয়েছি।’ মধ্যপ্রাচ্যের নাগরিকদের নেতিবাচকভাবে উল্লেখ করতে ‘র্যা গহেড’ শব্দটি ব্যবহার করা হয়। নিকির সঙ্গে রাজনৈতিক একজন ব্লগারের সম্পর্কেরও গুজব ছড়ানো হয়। এত কিছুর পরও গত জুন ৬৫ শতাংশ ভোট পেয়ে রিপাবলিকান পার্টির মনোনয়ন নিশ্চিত করেন তিনি। আলাস্কার সাবেক গভর্নর সারাহ পেলিন, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রোমনি, সাউথ ক্যারোলাইনার সাবেক ফার্স্ট লেডিরও সমর্থন পান নিকি।৩৮ বছর বয়সী নিকি সাউথ ক্যারোলাইনার বামবার্গে জন্মগ্রহণ করেন। তিনি ক্লেমসন বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। পরে মা-বাবার ব্যবসার দায়িত্ব নেন। তাঁর স্বামী মাইকেল হ্যালি আর্মি ন্যাশনাল গার্ডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের দুই সন্তান রেনা (১২) ও নলিন (৮)।