ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সিংহভাগ ভোট পাবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সিংহভাগই আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামাকে ভোট দেবেন।ভারতীয় বংশোদ্ভূত মার্কিনদের ওপর পরিচালিত সর্বশেষ জনমত জরিপে এ চিত্র উঠে এসেছে।তবে জরিপে অংশগ্রহণকারীরা রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনিকে তাঁদের প্রথম পছন্দ বলে জানান।জনমত জরিপে দেখা গেছে, মিট রমনি তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানদলীয় দুই প্রার্থীকে ঢের পেছনে ফেলে এগিয়ে আছেন।অনলাইন এ জরিপটি ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি জাতীয়ভাবে পুরো যুক্তরাষ্ট্রে চালানো হয়। পিটিআই।