ভারতীয় বিমানবাহিনীর তিন নারী সদস্যের এভারেস্ট জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বিমানবাহিনীর তিন নারী সদস্য বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট জয় করেছেন। স্কোয়াড্রন লিডার নিরুপমা পান্ডে ও ফ্লাইট লেফটেন্যান্ট রাজিকা শর্মা গতকাল বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে মাউন্ট এভারেস্টে পৌঁছান। এর আগে গত শনিবার এই সফলতা অর্জন করেন আরেক নারী ফ্লাইট লেফটেন্যান্ট নিবেদিতা চৌধুরী। ১৯৫৩ সালে হিলারি ও তেনজিং প্রথমবারের মতো যে পথে এভারেস্ট জয় করেন, সেই একই পথ দিয়ে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছান তিন নারী অভিযাত্রী।ভারতীয় বিমানবাহিনীর ইতিহাসে নারী কর্মকর্তাদের এভারেস্ট জয়ের ঘটনা এটাই প্রথম।২০১০ সাল থেকে চূড়ান্ত অভিযানে নামার আগ পর্যন্ত তাঁরা সিয়াচেনে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। এএনআই।