ভারতীয় সুন্দরবনে ১০৫ রয়েল বেঙ্গল টাইগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভারতীয় অংশে ১০৫টি রয়েল বেঙ্গল টাইগার আছে। পশ্চিমবঙ্গের বন দপ্তর গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।

ভারতের উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং ডব্লিউডব্লিউএফ কয়েক মাস ধরে বাঘ গণনা করে এই তথ্য জানিয়েছে রাজ্য বন দপ্তরকে। দপ্তরের পক্ষ থেকে বলা হয়, পশ্চিমবঙ্গে বন্য প্রাণীর সংখ্যা বেড়েছে। দপ্তর আরও জানায়, উত্তরবঙ্গে এখন হাতি আছে ৫৪০টি আর দক্ষিণবঙ্গে আছে ১৮০টি। এর মধ্যে দলমা হাতি সংখ্যা ১৫০টি। উত্তরবঙ্গের জলদাপাড়ায় ১৮০টি এবং গরুমারায় ৪০টি গন্ডার আছে।