ভারতীয় সুন্দরবনে ৬৪ থেকে ৯০টি বাঘ রয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের ভারতীয় অংশে এখন ৬৪ থেকে ৯০টি বেঙ্গল টাইগার রয়েছে। এর আগে ২০০৪ সালের সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতের সুন্দরবন অংশে ২৭৪টি বেঙ্গল টাইগার রয়েছে। আবার ২০১০ সালের সমীক্ষায় বলা হয়, সুন্দরবনে বেঙ্গল টাইগারের সংখ্যা ৭০।সুন্দরবনে গত বছর চালানো এক সমীক্ষার ফলাফল তুলে ধরে ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য জানায়। সুন্দরবনের বেঙ্গল টাইগারের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দূর করতে নতুন করে গত বছর সমীক্ষা চালানো হয়। ক্যামেরা ট্র্যাপিং এবং স্যাটেলাইট টেলিমেট্রির মতো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমীক্ষা শেষে জানানো হয়, সুন্দরবনে এখন ৬৪ থেকে ৯০টি বেঙ্গল টাইগার রয়েছে।