ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানি সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিতর্কিত সীমান্ত এলাকায় এক পাকিস্তানি সেনাকে হত্যা করেছেন ভারতীয় সেনারা। ভারত বলেছে, গত বৃহস্পতিবার ওই সেনা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকে পড়ার পর তাঁকে গুলি করে হত্যা করা হয়। ভারতের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রাজেশ কালিয়া জানান, ভারতীয় সেনারা নিজেদের ভূখণ্ডে ‘সন্দেহজনক গতিবিধি’র সময় ওই পাকিস্তানি সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় ওই সেনাও পাল্টা গুলি ছোড়েন। এই ‘বন্দুকযুদ্ধে’ ওই পাকিস্তানি সেনা নিহত ও দুই ভারতীয় সেনা আহত হন। মুখপাত্র বলেন, ‘ঘটনার সময় আমরা বুঝতে পারিনি যে তিনি পাকিস্তানি সেনা এবং আমরা একজন অনুপ্রবেশকারী হিসেবে তাঁকে হত্যা করেছি।’পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় তাদের একজন সেনা পথ হারিয়ে ফেলেছিলেন। ভারতীয় সেনাদের গুলিতে নিহত হওয়ার পর সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করেছে। মৃতদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।গত মাসে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা বরাবর বিরোধপূর্ণ কয়েকটি অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে কয়েকবার গুলিবিনিময়ের ঘটনা ঘটে। সেসব ঘটনায় তিন পাকিস্তানি ও দুই ভারতীয় সেনা নিহত হন। দুই দেশের সম্পর্কেও অবনতি ঘটে। বিবিসি।