ভারতীয় 'হস্তক্ষেপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ভারতকে বেলুচিস্তানে বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে তথ্যপ্রমাণ দেখিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব জলিল আব্বাস জিলানী। ইসলামাবাদে শনিবার পররাষ্ট্রবিষয়ক সিনেট স্থায়ী কমিটির বৈঠকের পর জিলানী সাংবাদিকদের বলেন, বেলুচিস্তানে ভারতীয় হস্তক্ষেপের প্রমাণ আছে এবং তা সব ফোরামে তোলা হচ্ছে। সচিব বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও সম্প্রতি নিউইয়র্কে তাঁর ভারতীয় প্রতিপক্ষ মনমোহন সিংয়ের কাছে বিষয়টি তুলেছেন। ডন।