ভারতে অ্যাসিড হামলার ক্ষতিপূরণ বাড়িয়েছেন সুপ্রিম কোর্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে অ্যাসিড হামলার শিকার লোকজনের জন্য সরকারি ক্ষতিপূরণ বাড়িয়ে সারা দেশের জন্যই তিন লাখ রুপি নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্ট। এর আগে এটি রাজ্যভেদে ভিন্ন হতো এবং ৫০ হাজার রুপি পর্যন্ত সীমাবদ্ধ ছিল।শীর্ষ আদালত গতকাল বৃহস্পতিবার এক রায়ে রাজ্য সরকারগুলোকে তিন মাসের মধ্যে খুচরা অ্যাসিড বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে একে ‘বিষ আইন ১৯১৯’-এর আওতায় গণ্য করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সুপ্রিম কোর্ট অপ্রাপ্তবয়স্কদের কাছে অ্যাসিড বিক্রি নিষিদ্ধ করেছেন। শুধু সরকার প্রদত্ত বৈধ পরিচয়পত্রধারী লোকই তা কিনতে পারবেন। শীর্ষ আদালত কেন্দ্র এবং রাজ্য সরকারকে অ্যাসিড হামলাসংক্রান্ত অপরাধ অজামিনযোগ্য করতেও বলেছেন। টাইমস অব ইন্ডিয়া।