ভারতে আজীবন সম্মাননায় ভূষিত আবিদা পারভীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক সুফি সংগীতের অন্যতম পুরোধা প্রখ্যাত পাকিস্তানি কণ্ঠশিল্পী আবিদা পারভিনকে আজীবন সম্মাননা দিয়েছে ভারত। সিন্ধি সংগীতের এই রানি কালাধরমি বেগম আখতার অ্যাকাডেমি অব গজল পুরস্কারে ভূষিত হয়েছেন।আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই গুণী শিল্পী তাঁর বাবা ওস্তাদ গুলাম হায়দারের কাছ থেকে গান শিখেছেন। ১৯৭৩ সালে সিন্ধুর হায়দরাবাদে রেডিও পাকিস্তানে গান গাওয়ার মধ্য দিয়ে তাঁর ক্যারিয়ারের শুরু। পুরস্কার গ্রহণের পর আবিদা পারভিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘বেগম আখতার অ্যাকাডেমি অব গজল থেকে আজীবন সম্মাননা পেয়ে আমি সম্মানিতবোধ করছি।’ ডন অনলাইন।