ভারতে আতশবাজির কারখানায় আগুন ৫২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি আতশবাজির কারখানায় গতকাল বুধবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।আগুন ধরে যাওয়া ওই কারখানাটির নাম ‘ওম শিবশক্তি’। কারখানাটি তামিলনাড়ুর শিবাকাশি এলাকায় অবস্থিত। ঘটনার সময় কারখানাটিতে মোট ৩০০ লোক কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ কারখানাটির একটি ঘরে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। এতে কারখানার ৪০টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কর্মকর্তারা আগুনে ৫২ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেন। তবে ওই আতশবাজির কারখানার কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা, কারখানাটির ভেতর আটকা পড়ে ছিলেন অনেকে। আটকে পড়া ওই কর্মীদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় শিবকাশি সরকারি হাসপাতালের প্রশাসক জানান, তাঁরা আহত ৫০ জনকে ভর্তি করেছেন।