ভারতে আরও তরুণ নেতার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতা, কর্মশক্তি ও গতিশীলতা বাড়াতে তাদের আরও তরুণ নেতার প্রয়োজন।গতকাল শনিবার রাজধানী নয়াদিল্লির গ্যারিসন প্যারেড গ্রাউন্ডে ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) বার্ষিক শোভাযাত্রায় অংশগ্রহণের সময় মনমোহন সিং এ কথা বলেন।মনমোহন বলেন, ‘আমাদের দেশের তরুণদের ওপর আমার অগাধ বিশ্বাস রয়েছে এবং এই বিশ্বাস তরুণদের সমৃদ্ধির পথে নিয়ে যাবে, তা সন্দেহাতীত।’ তিনি আরও বলেন, ‘মুম্বাইয়ে বোমা হামলা এবং গত বছরের ভূমিকম্পের পর পরিস্থিতির উন্নয়নে এনসিসির ক্যাডেটরা অধিকতর সহায়তা করেছে জেনে আমি আনন্দিত।’মনমোহন বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুসহ আমাদের বহু জাতীয় নেতা এনএনসি ক্যাডেট ছিলেন।’ প্রধানমন্ত্রী অন্য দেশ থেকে আসা ক্যাডেটদের শুভেচ্ছা জানান এবং তাদের ভারত থেকে বন্ধুত্ব, ভালোবাসা এবং শান্তির বার্তা নিয়ে যাওয়ার আহ্বান জানান। পিটিআই।