ভারতে আরেক ধর্মগুরু গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজস্থান রাজ্যে ধর্মগুরু আশারাম বাপুর পর গত মঙ্গলবার মধ্য প্রদেশে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরেক ধর্মগুরুকে। সেহর জেলার নীলকণ্ঠ গ্রামের একটি ধর্মীয় আশ্রম থেকে মহেন্দ্র গিরি ওরফে তুন্নু বাবা নামের ওই ধর্মগুরুকে গ্রেপ্তার করা হয়েছে।
তুন্নু বাবার বিরুদ্ধে অভিযোগ, তিনি আশ্রমে ২৪ বছরের এক গৃহবধূকে ঠাঁই দিয়ে তাঁকে চার মাস ধরে ধর্ষণ করেছেন। ওই নারী তাঁর আশ্রমে থাকা বিশ্রাম বানজারা নামের এক কর্মীর স্ত্রী। পুলিশ ধর্মগুরুর সঙ্গে বানজারা এবং তাঁর মাকে গ্রেপ্তার করেছে।