ভারতে আসা পর্যটকেরা তিন মাস মুঠোফোন ব্যবহার করতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আসা পর্যটকেরা এখন থেকে তিন মাসের জন্য মুঠোফোন ব্যবহারের সুযোগ পাবেন। যেসব পর্যটকের ভিসার মেয়াদ তিন মাসের বেশি, তাঁরাও ওই একই মেয়াদে সুবিধা পাবেন। কর্মকর্তারা বলেছেন, এর আগে বিদেশি পর্যটকেরা আরও বেশি মেয়াদে মুঠোফোন ব্যবহারের সুযোগ পেতেন। কেউ কেউ স্বদেশে ফিরে গিয়ে তাঁদের মুঠোফোনের সিম ভারতে আসতে আগ্রহী বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে দিয়ে দিতেন। তাঁরা ভারতে এসে সেই সিম ব্যবহার করতেন। এটি বন্ধ করাও ওই সিদ্ধান্তের উদ্দেশ্য।